রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
পবা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। বুধবার (২ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন।
এরপর ‘মুজিব বর্ষের অঙ্গীকার রক্ষা করব ভোটাধিকার’ এই প্রতিপাদ্যে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে উপজেলা চত্তরে র্যালি ও বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান আলোচক উপজেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলাম প্রামানিক।উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ এহসান উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম ও মো. ওয়াজেদ আলী খাঁন, উপজেলা প্রকৌশলী মো. মকবুল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এমএন জহুরুল ইসলাম, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক।
এছাড়াও উপস্থিত ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, নওহাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. ইউনুস আলী ও সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, পবা উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. তফিকুল ইসলাম, ১ নং ওয়ার্ড কাউন্সিলর মো. দিদার হোসেন ভুলু, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. হাবিবুর রহমান হাবিব, নওহাটা পৌর সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর মোসা. রেশভানু বেগমসহ বিভিন্ন এলাকার ভোটার ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
