আলো সা রা দে শ ডেস্ক: বগুড়ায় ট্রেনে কাটা পড়ে রেজাউল করিম (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার সাবগ্রাম ছাতিয়ানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেজাউল করিম উপজেলার গোপালবাড়ী এলাকার মৃত রমজান আলীর ছেলে। তিনি শাখারিয়া ইউনিয়নের সাবেক মেম্বার। স্থানীয় সূত্র জানায়, সকালে রেল সড়ক ধরে হাঁটছিলেন রেজাউল করিম।
একপর্যায়ে কোনো একটি ট্রেন এসে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে রেজাউল করিমের মৃত্যু হয়। এ বিষয়ে বগুড়া নারুলী পুলিশ ফাঁড়ির এসআই শহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
