রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) ডাকে রাজশাহী জেলাসহ সকল জেলায় কর্মবিরতি শুরু হবে ১ মার্চ। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির রাজশাহী জেলা শাখার আয়োজনে সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনারের কার্যালয় কর্মচারী কল্যাণ সমিতির রাজশাহী শাখার সভাপতি মো. আলী আজম ও সহ-সভাপতি মো. শাহ জালাল, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) রাজশাহী জেলা শাখার সভাপতি আব্দুল মান্নান মিজি, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম রেজা (বাবু), দপ্তর সম্পাদক মাসুদ করিম প্রমুখ।
উল্লেখ্য, সভায় বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত কালেক্টরেট সহকারীর (গ্রেড ১৩-১৬) পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতির দাবি জানান।
এছাড়াও, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির রাজশাহী জেলা শাখা তাদের অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসন, উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার ভূমির কার্যালয়ের কর্মচারীরা তাদের পদ পদবী পরিবর্তন ও বেতন স্কেল উন্নীত করনে এবং নিয়োগবিধি সংশোধন এর জন্য আগামী ১ মার্চ হতে ২৪ মার্চ পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানা যায়।
