আ লো বি নো দ ন ডে স্ক: ঢালিউডের অন্যতম অভিনেত্রী পরীমনি। সিনেমার পাশাপাশি গত বছর থেকেই বিয়ে ও সন্তান নিয়ে বেশ আলোচনাতেই ছিলেন এই অভিনেত্রী। সিনেমা থেকেই পরীমনির সঙ্গে সম্পর্ক শরিফুল রাজের।
এরপর নিজেরাই বিয়ে করেছেন। সন্তানসম্ভবা হওয়ার ঘোষণা দিয়েছিলেন আগেই; এবার ‘বেবি বাম্পের’ ছবি প্রকাশ্যে আনলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। গত শনিবার সন্ধ্যায় স্বামী শরিফুল রাজকে নিয়ে তোলা একটি ছবি ফেসবুক পেজে পোস্ট করে পরীমনি লিখেছেন: ‘শব্দেরা মিলে যায়।’ ছবিতে পরীমনি মুখাবয়বে মাতৃত্বের আভা ফুটে উঠেছে; অনাগত সন্তানকে পরম মমতায় যেন আগলে রাখছেন হবু বাবা-মা।
আপাতত কোনো কাজ রাখছেন না শরিফুল রাজ। হবু মায়ের পাশে থাকতে আপাতত কোনো শুটিং রাখেননি তিনি; পরীমনির যত্ন নিয়ে সময় কাটছে তার। অবসরে ঢাকার আশপাশে ঘুরে আসছেন তারা।
এদিকে, সবার কাছে দোয়া চেয়েছেন রাজ। ১০ জানুয়ারি সন্তানসম্ভবা হওয়ার খবর দিয়েছিলেন পরীমনি; সঙ্গে নিজেদের বিয়ের কথাও প্রকাশ্যে এনেছিলেন পরীমনি ও রাজ।
‘গুনিন’ চলচ্চিত্রের শুটিংয়ে প্রেমের সম্পর্ক তৈরির পর গত বছরের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এ জুটি; পরে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে পরীমনি গায়ে হলুদের আয়োজন করা হয়। পরে ২২ জানুয়ারি বনানীর বাসায় জমকালো আয়োজনে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১০১ টাকা দেনমোহরে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন পরীমনি ও রাজ।
