রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
গত ২৫ ফেব্রুয়ারী (শুক্রবার) রাজশাহীর তানোর পৌরসভার ২নং ওয়ার্ডের তালন্দ সরদার পাড়া জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে, স্থানিয় মুসল্লিদের সাথে মসজিদের উন্নয়নের লক্ষে মত বিনিময় করেন তানোর পৌরসভার জনপ্রিয় আওয়ামী লীগ নেতা, জনতার সেবক আলহাজ্ব আবুল বাশার সুজন। তিনি মসজিদের উন্নয়নকল্পে সব সময় তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য ও তানোর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী, রামিল হাসান সুইটসহ অন্যান্য নেতৃবৃন্দ।
