আলো রাজনীতি ডেস্ক: ক্ষমতাসীনদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আপনারা অন্যায়ভাবে ক্ষমতা দখল করে আছেন। দেশের জনগণ জেগে উঠেছে আপনাদের যাওয়ার সময় হয়ে গেছে। কমিশন-টমিশন করে কোনো লাভ হবে না। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
তিনি বলেন, কমিশন-টমিশন করে কোনো লাভ হবে না। ওই সমস্ত নির্বাচনে বিএনপি যাবেও না করতেও দেবে না। আওয়ামী লীগের উদ্দেশে আব্বাস বলেন, জনগণের পকেট কেটে দুর্নীতি করে মালয়েশিয়ায়, কানাডায় বেগমপাড়া বানিয়েছেন, এগুলোর হিসাব দিতে হবে না? হিসাব দিতে হবে। তিনি বলেন, দ্রব্যমূল্যসহ সব জিনিসের দাম বাড়ছে। কিন্তু জনগণের জীবনের মূল্য বাড়ছে না।
এদেশের মানুষের জীবনের কোনো মূল্য নাই। হয় গুলি খেয়ে মরতে হবে, জেলে বসে মরতে হবে। আর না হয় এ সরকারের অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মাঠে মরতে হবে। তিনি আরও বলেন, এ সরকারের সময়ে দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে, জিয়াউর রহমানের সময় এ রকম বাড়েনি। এমনকি খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী থাকা অবস্থায়ও দ্রব্যমূল্য এত বাড়েনি।
ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ, নজরুল ইসলাম খান, আমির খসরু, ইকবাল হাসান মাহমুদ টুকু, উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।ক্ষমতাসীনদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আপনারা অন্যায়ভাবে ক্ষমতা দখল করে আছেন।
দেশের জনগণ জেগে উঠেছে আপনাদের যাওয়ার সময় হয়ে গেছে। কমিশন-টমিশন করে কোনো লাভ হবে না। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
তিনি বলেন, কমিশন-টমিশন করে কোনো লাভ হবে না। ওই সমস্ত নির্বাচনে বিএনপি যাবেও না করতেও দেবে না। আওয়ামী লীগের উদ্দেশে আব্বাস বলেন, জনগণের পকেট কেটে দুর্নীতি করে মালয়েশিয়ায়, কানাডায় বেগমপাড়া বানিয়েছেন, এগুলোর হিসাব দিতে হবে না? হিসাব দিতে হবে। তিনি বলেন, দ্রব্যমূল্যসহ সব জিনিসের দাম বাড়ছে। কিন্তু জনগণের জীবনের মূল্য বাড়ছে না।
এদেশের মানুষের জীবনের কোনো মূল্য নাই। হয় গুলি খেয়ে মরতে হবে, জেলে বসে মরতে হবে। আর না হয় এ সরকারের অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মাঠে মরতে হবে। তিনি আরও বলেন, এ সরকারের সময়ে দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে, জিয়াউর রহমানের সময় এ রকম বাড়েনি। এমনকি খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী থাকা অবস্থায়ও দ্রব্যমূল্য এত বাড়েনি।
ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ, নজরুল ইসলাম খান, আমির খসরু, ইকবাল হাসান মাহমুদ টুকু, উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
