রা জ শা হী র আ লোঃ – ভ্রাম্যমান প্রতিনিধি
রাজশাহী জেলার ৪ উপজেলায় আওয়ামী লীগের সম্মেলনের দিনক্ষণ চুড়ান্ত করেছে রাজশাহী জেলা আওয়ামী লীগ। আগামী ২রা মার্চ রোজ বুধবার পুঠিয়া উপজেলা, ৩রা মার্চ রোজ বৃহস্পতিবার দুর্গাপুর উপজেলা, ৫ই মার্চ রোজ শনিবার পবা উপজেলা, ৬ই মার্চ রোজ রবিবার মোহনপুর উপজেলা। তৃণমূল পর্যায়ে সম্মেলনের বার্তা পৌঁছলেও এখনও ইউনিয়ন সম্মেলন হয়নি এই ৪ উপজেলায়।
এইসব উপজেলা পর্যায়ের অনেক নেতারা আমাদের প্রতিবেদককে জানান, রাজশাহী জেলার অনেক উপজেলায় আওয়ামী লীগের বর্ধিত সভা হয়নি। কাউন্সিলরদের তালিকা নাই। এইসব উপজেলার ইউনিয়ন কমিটি নিয়ে এখনও বিভ্রান্তি আছে। ইহার মধ্যেই এই ৪ টি উপজেলায় আওয়ামী লীগ সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে।
রাজশাহী জেলা আওয়ামী লীগ নেতারা সময় সংকট দেখিয়ে তড়িঘড়ি করে দায়সারা আয়োজন করে শেষ করতে চান এই সম্মেলনগুলি। নাম প্রকাশ না করার শর্তে, সদ্য সম্মেলনের তারিখ ঘোষণা হওয়া এই ৪ উপজেলার আওয়ামী লীগ নেতারা বলেন, সম্মেলনের আগে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটি সঠিকভাবে সম্পন্ন করে এই সম্মেলনের তারিখ ঘোষণা করা উচিত ছিল।
রাজশাহী জেলা আওয়ামী লীগ কমিটিতে থাকা বেশ কিছু সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে আমাদের প্রতিবেদককে বলেন, দ্রুত এই সম্মেলনের নামে পছন্দের লোকজনকে নেতা বানাতে এমন আয়োজন করেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগ।
