আলো সা রা দে শ ডেস্ক: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের ঝঐল ওভার ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন।
গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে জেলার কামারখন্দ উপজেলার ঝঐল ওভার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উত্তরবঙ্গ থেকে একটি পিকআপ কয়েকজন যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। বিকেল ৩টার দিকে পিকআপটি ঝাঐল ওভার ব্রিজ এলাকায় পৌঁছালে একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন অন্তত তিনজন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ করে থানায় আনা হয়েছে। সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. রোকন উদ্দিন বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে মৃত দুইজনকে আনা হয়েছে। তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। লাশ মর্গে রাখা হয়েছে।
