আ লো স্পো র্ট স ডে স্ক : চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন ওপেনার লিটন কুমার দাস। তাকে সঙ্গ দিয়েছে উইকেটকিপার ব্যটার মুশফিকুর রহিম। তাতেই বিশাল পুঁজি পেয়েছে স্বাগতিকরা। র্নিধারিত ৫০ ওভার শেষে ৪ উইকেটের বিনিময়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৩০৬ রান।
১৯.৪ ওভারে দলীয় শতরান পূর্ণ করে বাংলাদেশ। রশিদ খানের বলে দুর্দান্ত এক বাউন্ডারি হাঁকিয়ে দলকে শতক পাইয়ে দিলেন লিটন। এরপর ২৫তম ওভারে নবীর তৃতীয় বলে স্কয়ার লেগ দিয়ে চার মেরে অর্ধশতক তুলে নেন লিটন। ৮ চারে ৬৫ বলে অর্ধশতক তুলে নিলেন তিনি। এটি লিটনের ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি।
দুর্দান্ত ছন্দে লিটন-মুশফিক। ইতোমধ্যে দুজনের জুটিতে পেরিয়ে গেছে অর্ধশত রান। লিটনের ফিফটির পরেই এই জুটি হাফ সেঞ্চুরির দেখা পান। এর আগে সাকিবের সঙ্গে ৪৫ রানের জুটি গড়েছিলেন লিটন। এবার রশিদকে চার মেরে হাফ সেঞ্চুরি করলেন মুশফিকুর রহিম। ৩৪তম ওভারের দ্বিতীয় বলে সুইপ করে মিড উইকেটে চার হাঁকিয়ে ৫৬ বলে ফিফটি করেন মুশফিক। তার ইনিংসে চারের মার ছিল ৬টি। এটি তার ক্যারিয়ারের ৪১তম অর্ধশতক।
৪১তম ওভারে রশিদ খানকে বাউন্ডারি মেরে ওয়ানডেতে নিজের পঞ্চম শতক তুলে নিলেন তিনি। ১৪টি চারে ১০৭ বলে শতকের দেখা পান লিটন।
আগের একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। অন্যদিকে আফগানিস্তান দলে এসেছে তিন পরিবর্তন। ইব্রাহিম জাদরান, ইয়ামিন আহমদজাই ও গুলবাদিন নাইবের বদলে এসেছেন রিয়াজ হাসান, ফরিদ আহমেদ ও আজমতুল্লাহ ওমরজাই।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ:
রহমানুল্লাহ গুরবাজ, রিয়াজ হাসান, রহমত শাহ, হাসমতুল্লাহ শহীদি, নাজিবুল্লাহ জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ ও ফজলহক ফারুকি।
