রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
আজারবাইজানে বাংলাদেশী ছাত্রী রিয়া ইসলাম রহস্যজনক ভাবে খুন হয়েছেন। রিয়া সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়ালেখা করতেন। তার বাড়ি রাজশাহীর পুঠিয়ার পৌর সদরের কাঁঠালবাড়িয়া এলাকায়।
নিহত রিয়ার বাবা আবু বকর জানান, অনেক সখ করে রিয়াকে পড়তে পাঠাই সেখানে। রিয়া আজারবাইজানের রাজধানী বাকুতে একটি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশুনা করার পাশাপাশি একটি রেস্টুরেন্টে কাজ করে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ওই দেশের গান্ঞ্জা শহরে খুন হয় সে। ঘটনার দিন বিকালে রিয়ার বড় ভাই আরমান আলীর মুঠোফোনে সেখান থেকে এ খবর আসলে বিষয়টি জানতে পারি আমরা। তবে কি কারণে ও কিভাবে খুন হন রিয়া সে সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।
তিনি আরও বলেন, আজারবাইজানে বাংলাদেশী দূতাবাস নেই। সেখানে ইরানি দূতাবাসের মাধ্যমে আমার মেয়ের লাশ ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে।
