রা জ শা হী র আ লোঃ – খোরশেদ আলম,বাগমারা
রাজশাহীর বাগমারা উপজেলার ৯নং শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান প্রভাষক মোশাররফ হোসেন এর ইউনিয়ন পরিষদের দায়িত্ব ভার গ্রহন করেছেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে এক অনাড়ম্বরপূর্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রভাষক শরিফুল ইসলামের সভাপতিত্বে ও ইউপি সচিব আলাউদ্দিন এর সঞ্চালনায় পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিক নব নির্বাচিত চেয়ারম্যান প্রভাষক মোশাররফ হোসেন এর কাছে দায়িত্ব ভার বুঝিয়ে দেন।
এসময় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নব নির্বাচিত চেয়ারম্যান, মহিলা সংরক্ষিত সদস্য ও সাধারন সদস্যদের ফুল দিয়ে বরন করে নেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন মাস্টার আজাহার আলী, জাহাঙ্গীর কবির, প্রভাষক আনিছুর রহমান, মাস্টার আমজাদ হোসেন, মজিবর রহমান, সাজ্জাদ হোসেন ভুট্টু, শহিদুল ইসলাম, এমরান হোসেন, মহশীন রেজা রফিকুল ইসলাম।
ইউপি সদস্য দেলোয়ার হোসেন, শহিদুল ইসলাম, এমরান আলী, আজাহার আলী, জাফর ইকবাল, শুকমল, সাইবত আলী, নাজমুল হক, কাজলী, বিলকিস বানু, কহিনুর বিবি, উদ্যোক্তা জিল্লুর রহমান, শহিদুল ইসলাম, ইউনিয়নের সকল গ্রাম পুলিশ সহ ইউনিয়নের গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন মাও: ওয়ারেচ আলী।
