রা জ শা হী র আ লোঃ – নিজস্ব প্রতিবেদক
বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে পবা উপজেলার হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টার পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন।
পরিদর্শনকালে তিনি ইউনিয়ন পরিষদ আইন-২০০৯ সম্পর্কে আলোচনা করেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের স্থানীয় সরকারের নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদ পরিচালনার নির্দেশনা প্রদান করেন। ওয়ান পার্সেন্ট এলজিএসপিসহ বিভিন্ন প্রকল্পের ফাইল পত্র দেখেন।
এছাড়া ডিজিটাল সেন্টার উদ্যোক্তাদের খোঁজখবর নেন এবং তাদের আয় বৃদ্ধিতে বিভিন্ন পরামর্শ দেন । সরকারের গুরুত্বপূর্ণ ইস্যু সঠিক জন্ম নিবন্ধন বিশেষ করে ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধনের ওপর গুরুত্বারোপ করে বলেন আমাদের সকলের চ্যালেঞ্জ একশভাগ জন্ম নিবন্ধন সঠিক করে অনলাইন ভুক্ত করা। এরপর তিনি ইউনিয়ন পরিষদ অফিস হতে জনসাধারণকে দেয়া সেবাসমূহ, ফাইল, নথিপত্র খতিয়ে দেখে সংশ্লিষ্টদেরকে নানা দিকনির্দেশনা দেন। হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদ কার্যক্রমের ফাইল ও নথিপত্র দেখে সন্তুষ্ট প্রকাশ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লসমি চাকমা, হুজুরীপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সচিব গোলাম সাকলায়েন, হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জিয়াউল হক।
