আলো সা রা দে শ ডেস্ক: গোপালগঞ্জের কাশিয়ানীতে সন্ধ্যার পর রাস্তায় বের হওয়ায় ২৬ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ। তবে পরবর্তীতে মুচলেকা নিয়ে রাতে অভিভাবকদের জিম্মায় তাদের সবাইকে ছেড়ে দেয়া হয়।
কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, কিশোর গ্যাং, চুরি ও ছিনতাই প্রতিরোধে পুলিশ সুপারের নির্দেশে রাত ৯ টার পর পাড়া-মহল্লার রাস্তায় কোনো শিক্ষার্থীকে পেলেই আইনি ব্যবস্থা নেয়া হবে।
এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৬ শিক্ষার্থীকে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।
তিনি আরো বলেন, কোনো শিক্ষার্থী সন্ধ্যার পর যেন অহেতুক বাইরে বের না হয় এজন্য অভিভাবকদের সচেতন থাকতে হবে।এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
