আ লো বি নো দ ন ডে স্ক: নতুন সিনেমায় নাম লেখালেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। ‘তেহরান’ শিরোনামের অ্যাকশন ঘরানার এ সিনেমা পরিচালনা করবেন অরুণ গোপালান।
গতকাল মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন জন আব্রাহাম। সিনেমাটির একটি পোস্টার শেয়ার করে এ অভিনেতা লিখেন‘‘আমার পরবর্তী সিনেমা ‘তেহরান’।
এটি পরিচালনা করবেন অরুণ গোপালান। ২০২৩ সালের প্রজাতন্ত্র দিবসে এই অ্যাকশনের জন্য প্রস্তুত হন। নতুন এই সিনেমার ঘোষণা দিতে পেরে আমি আনন্দিত।’’
ম্যাডক ফিল্মসের ব্যানারে এ সিনেমা প্রযোজনা করবেন দীনেশ বিজান। সত্য ঘটনা অবলম্বনে সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন রিতেশ শাহ ও আশীষ প্রকাশ ভার্মা। জন আব্রাহাম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সত্যমেভ জয়তে-টু’।
গত বছরের ২৫ নভেম্বর মুক্তি পায় এটি। তবে দর্শকের মাঝে সাড়া ফেলতে পারেনি সিনেমাটি। বর্তমানে তার হাতে রয়েছেÑ‘অ্যাটাক’, ‘এক ভিলেন রিটার্নস’ ও ‘পাঠান’ সিনেমার কাজ।
