রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
কাকনহাঁট পৌরসভায় শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে কাকনহাঁট পৌরসভা প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করেন কাকনহাঁট পৌরসভার মেয়র আতাউর রহমান।
শীতবস্ত্র বিতরণকালে পৌর মেয়র আতাউর রহমান সাংবাদিকদের বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক এমপির সহযোগিতায় এর আগেও কাকনহাঁট পৌরসভার প্রতিটি ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এবারও তাই জনগণের কষ্টের কথা চিন্তা করে পৌরসভায় অবস্থিত এতিমখানা, মাদ্রাসা এবং সুবিধাবঞ্চিত, সমাজের অসহায় দরিদ্র, ছিন্নমুল মানুষের কাছে এইসব শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এছাড়াও শীতবস্ত্র গুলো সুষ্ঠভাবে বিতরণের জন্য আমরা এর আগে প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলরসহ প্রতিটি ওয়ার্ড থেকে আগত লোকদের সাথে নিয়ে আলোচনাসভার আয়োজন করেছি।
তিনি আরো বলেন, আমার দায়িত্ব গ্রহণের পর থেকে কাকনহাঁট পৌরসভা অনেক পরিবর্তন হয়েছে, সাধারণ নাগরিক সুবিধাগুলো বাড়ানো হয়েছে, পৌরসভার সকল ওয়ার্ডের অনেক নতুন রাস্তার কাজ শেষ করা হয়েছে।
পৌরসভার উন্নয়ন মূলক কাজের জন্য নতুন বাজেট আনতে সক্ষম হয়েছি। আমি বিশ্বাস করি আমার এই পৌরসভায় একটি কাজও বাকি থাকবে না”। এসময় উপস্থিত ছিলেন কাকনহাঁট পৌরসভার প্যানেল মেয়র, কাউন্সিলর, পৌরসভার সচিব, প্রকৌশলীসহ কর্মকর্তাগন।
