রা জ শা হী র আ লোঃ – নাচোল প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গত ২৬ডিসেম্বর ইউপি নির্বাচনে নব নির্বাচিত সংরক্ষিত ও সাধারণ ৪৮জন ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সামবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর সপ্তম অধ্যায় ২৮(১) অনুচ্ছেদ বর্ণীত আইন অনুসারে নব নির্বাচিত ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ। 
শপথ গ্রহণের পূর্বে পল্লী উউন্নয়ন ব্যাক নাচোর শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমানের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেরা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নী, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাস, উপজেলা নির্বাচন অফিসার ও কসবা এবং ফতেপুর ইউপির রির্টানিং অফিসার রোকাব আলী দেওয়ান, নাচোল এবং নেজামপুর ইউপি নির্বাচনে রির্টানিং অফিসার ও সমাজ সেবা কর্মকর্তা অঅল গালিবসহ উপজেলা প্রশাসন ও উপজেরা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, নাচোল উপজেলার ৪টি ইউনিয়নে ৩৬জন সাধারণ ও ১২জন মহিলা সংরক্ষিত ইউপি সদস্যদের মধ্যে ৬জন সাধারণ ও ১জন সংরক্ষিত আসনের ওয়ার্ড সদস্য পূণঃ নির্বাচিত হয়েছেন। এদিকে এদিন নাচোলের ৪ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারী থেকে আনুষ্ঠানিকভাবে তাঁরা তাদের দায়িত্ব পালন করবেন।
