রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
রাজশাহীর পুঠিয়ায় গলায় ফাঁস দিয়ে রুকাইয়া ইসলাম (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। গতকাল রোববার সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটেছে।
নিহত মেঘলা বিড়ালদহ গ্রামের আব্দুল রউব রতনের মেয়ে। রুকাইয়া বিড়ালহদ বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। নিহতের বড় বোন শুরমা জানায়, প্রতিদিনের ন্যায় শনিবার রাতে রুকাইয়া ইসলাম মেঘলা ঘুমাতে যায়।
রোববার সকালে ঘুম থেকে উঠতে দেরী দেখে ডাকা-ডাকি শুরু করে এতে সাড়া না পেয়ে, শুরমার স্বামী মাসুম ঘরের দরজা ভেঙ্গে দেখেন ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে ঝুলে রয়েছে। তিনি কি কারণে আত্মহত্যা করেছে।
তারা সে বিষয়ে কিছু জানেনা বলে জানান। পুঠিয়া থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। অভিযোগ না থাকায় লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
