রা জ শা হী র আ লোঃ – পবা প্রতিনিধি
রাজশাহী পবার নওহাটায় হিজড়া প্রাইড স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ‘লিঙ্গ বৈষুম্যমুক্ত সামজ গড়ি, মানবাধিকার বাস্তবায়ন করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে এসব কর্মসূচি পালিত হয়।
এলইডিজি প্রকল্প ও ব্লাস্টের সহযোগিতায় ও বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের বাস্তবায়নে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ।
বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোস্তফা সরকার (বিজলী)’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলাম, নওহাটা পৌর প্যানেল মেয়র-১ আজিজুল হক, কাউন্সিলর মাসুদ পারভেজ, হিজড়া সংগঠনের নেত্রী মোহনা, আপোষ’র নির্বাহী পরিচালক আবুল বাশার পল্টু।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন হিজড়া ব্যক্তি আমাদেরই সন্তান। স্বাভাবিক সন্তানের মতই তাদের যতœ ও লেখাপড়া শেখাতে হবে। তাদেরকে কর্মমূখি করে তুলতে পারলে দেশ ও জাতির উন্নতি হবে।
