রা জ শা হী র আ লোঃ – আল আমিন স্বাধীন
রাজশাহীর বাগমারা উপজেলার বড়বিহানালী ইউনিয়নের মন্দিয়াল নামক গ্রামে একটি খেজুর গাছ ১৪টি মাথা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কথাটা অবিশ্বাস্য হলেও সত্য যে একটি খেজুর গাছের ১৪টি মাথা রয়েছে।
সরজমিনে গিয়ে দেখা যায় খেজুর গাছটি অনেক দিনের পুরনো । একটি গাছ থেকে এক এক করে ১৪টি মাথা উঠে গেছে আর অনেকদিন হওয়াই ৪টি মাথা ভেঙে যায়। ফলে এখন গাছটির মাথা রয়েছে ১১টি।
মন্দিয়াল গ্রামের মোঃ খয়বর খান (৫৫) জানান খেজুর গাছটি আমার জমিনে অনেক বছর আগে হয়েছে। আমি আমার বাবা চাচাদের কাছে সুনেছি যে গাছটির বয়স নাকি অনেক প্রায় ৫০ বছর হবে। তবে আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি এই খেজুর গাছের ১৪টি মাথা দেখছি।
তবে গাছটি অনেক দিনের পুরনো হওয়াই ৪টি মাথা ভেঙে যায়। তিনি আরও বলেন এই গাছটিতে এখন পর্যন্ত অলৌকিক কোন ঘটনা দেখা যায় নি।
এই খেজুর গাছ দেখতে অনেক দূর থেকে লোকজন আসে কিছু দিন আগে নাকি অনেক লোকজন ভিড় জমিয়েছিল এই ১১টি মাথার খেজুর গাছ দেখার জন্য।
