আলো ডেস্ক: দিনাজপুরের বিরামপুরে বিআরটিসি বাসের ধাক্কায় আবদুল আজিজ (৭০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলার দিওড় ইউনিয়নের বিজুল বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আব্দুল আজিজ উপজেলার দিওড় ইউনিয়নের বিজুল (কঞ্চিগাড়ী) গ্রামে থাকতেন। স্থানীয়রা জানায়, গতকাল শনিবার বিকেলে দিনাজপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী বিআরটিসির যাত্রীবাহী বাস উপজেলার বিজুল বাজারে পৌঁছালে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে আবদুল আজিজকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে যান তিনি।
পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে বিরামপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে গেছে।
