রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
নগরীর ১৪নং ওয়ার্ডে গরীব, অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন কাউন্সিলর আনোয়ার হোসেন আনার।
তিনি ডাবতলার মোড়ে গত শুক্রবার শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন। শীত বস্ত্র পেয়ে খুশিতে আত্মহারা হন অসহায় মানুষরা। এ সময় আওয়ামীলীগ নেতা খালেকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণকালে কাউন্সিলর আনার বলেন, মেয়র লিটনের পক্ষ থেকে এলাকার গরীব, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছি। এ বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে বলেও জানান তিনি।
