আ লো স্পো র্ট স : শনিবার (২২ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মিনিস্টার ঢাকা। ফলে প্রথমে ব্যাট হাতে মাঠে নামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬১ রানের স্কোর গড়ে চট্টগ্রাম। জাববে ১৩১ রানে গুটিয়ে যায় ঢাকা।
৬২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথমে ধীর গতিতে রান তুললেও উদ্বোধনী জুটি থেকে ৪২ রান পায় মিনিস্টার ঢাকা। ওপেনার মোহাম্মদ শাহজাদ ১২ বলে ৯ রান করে ফিরলে তামিমের সাথে উদ্বোধনী জুটি ভাঙে। শাহজাদ ফিরলেও মারমুখি মেজাজে খেলতে থাকেন তামিম। নিজের ১৫তম বলে ৩ রান করা তামিম ৪২তম বলে তুলে নেন চলমান বিপিএলে টানা দ্বিতীয় ফিফটি।
প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও ফিফটির দেখা ফেলেও নিজের ইনিংস আর বড় করতে পারেননি তামিম ইকবাল। প্রথম ম্যাচে ৫০ রান করা তামিম এবার ফিরেন ৫২ রানে। ৪৫ বলের তামিমের এই ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কার মার ছিল। চট্টগামের বিপক্ষে এ ইনিংসে খেলে বিপিএলে সর্বোচ্চ রানের মালিক বনে যান তামিম ইকবাল।
তামিম ফিরে যাওয়ার পর ঢাকার পক্ষে আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। প্রথম ম্যাচে ৩ বলে দুর্ভাগ্যবশত ৭ রানে রান-আউটে কাটা পড়া আন্দ্রে রাসেল দ্বিতীয় ম্যাচেও দলকে হতাশ করেন। চট্টগ্রামের বিপক্ষে ১০ বলে ১টি করে চার-ছক্কায় ১০ রান করে সাজঘরে ফিরেন তিনি। অধিনায়ত মাহমুদউল্লাহ রিয়াদও বড় ইনিংস খেলতে পারেননি, ৫ বল খেলে তিনি করেন ৫ রান।
ঢাকার ব্যাটারদের ব্যর্থতার মিছিলে বল হাতে সবচেয়ে সফল ছিলেন নাসুম আহমেদ। বল হাতে ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে তুলে নেন ৩টি উইকেট। এছাড়া ৪ ওভারে ৩৪ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন শরিফুল ইসলাম। তবে রান কম দেওয়ায় ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছে নাসুম।
