রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন করোনায় আক্রান্ত হওয়ায় তাঁর দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ আসর কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে রাজশাহী মহানগর যুব মহিলা লীগের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বক্তব্য দেন রাজশাহী মহানগর যুব মহিলা লীগের সভাপতি এ্যাড. ইসমত আরা ও সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু।
দোয়া মাহফিলে মহানগর যুব মহিলা লীগ ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
