রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের(রাসিক) মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের করোনা ( কোভিড-১৯) থেকে দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ আসর রাজশাহী ফল উন্নয়ন সংস্থা অক্টোর মোড় কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে দোয়া পরিচালনা করেন রাজশাহী পানি উন্নয়ন বোর্ড জামে মসজিদের পেশ ইমাম আব্দুল বারী।
উল্লেখ্য জননেতা এ. এইচ. এম খায়রুজ্জামান লিটন বৈশ্বিক মহামারী করোনা (কোভিড-১৯) সংক্রমণের শুরু থেকেই জননেত্রী দেশরতœ শেখ হাসিনা’র নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে রাজশাহীবাসী তথা দলের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন।
এই প্রিয় মানুষটিকে সংকটকালীন সময়ে সর্বদা মানুষের পাশে খাদ্যসামগ্রী, স্বাস্থ্য-সুরক্ষা সামগ্রী নিয়ে দাঁড়াতে দেখেছে নগরবাসী। তিনি করোনায় আক্রান্ত হওয়ায় রাজশাহী ফল উন্নয়ন সংস্থার উদ্দ্যোগে মহান রাব্বুল আলামীনের নিকট দীর্ঘায়ু ,সুস্থতা ও দ্রুত রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়।
এ সময় রাজশাহী ফল উন্নয়ন সংস্থার সহ-সভাপতি আলহাজ¦ সোবহান ব্যাপারী, সাধারন সম্পাদক শাহীন হোসেন কালু, উপদেষ্টা দৈনিক রাজশাহীর আলোর সম্পাদক আজিবার রহমান, গোলাম কিবরিয়া নান্নুসহ উক্ত প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ।
