রা জ শা হী র আ লোঃ – সাজ্জাদুল তুহিন, নওগাঁ
নওগাঁর মান্দা উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) ছাত্রলীগের জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেয়া হয়।
কমিটিতে মোজাদ্দিদ আল হাবীব মারুফকে সভাপতি ও রুহুল আমিন মন্ডলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী ও সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল এর স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে সোমবার এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
কমিটির অন্যান্য নেতারা হলেন, সহ-সভাপতি সাইদুর খাঁ, সোহাবুর রহমান সোহান, মোশারফ হোসেন লিটন, আরমান হোসেন, হাবিবুর রহমান, শরিফুল ইসলাম সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন বাবু, মোস্তাফিজুর রহমান রিপন, নূর ইসলাম, ফিরোজ ইসলাম সুমন, সাদিক হাসান সাগর, সাংগঠনিক সম্পাদক তারিকুল তালুকদার তারেক, আরিফ হোসেন রনি, এস এম আব্দুল্লাহ আল আরাফাত শুভ।
এ ব্যাপারে নওগাঁ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল বলেন, মান্দা উপজেলা ছাত্রলীগের আগের কমিটি অনেক আগে মেয়াদোত্তীর্ণ হওয়ায় সেই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং আগামী এক বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি – সহ সম্পাদক এবং জেলা ছাত্রলীগসহ সকলের মতামতের ভিত্তিতে মারুফকে সভাপতি ও রুহুলকে সাধারণ সম্পাদক করে মান্দা উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন করা হয়েছে। এ কমিটির সাফল্য কামনা করছি।
