রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আজিবার রহমানের মায়ের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল নগরীর শালবাগান পাওয়ার হাউজ মোড় সংলগ্ন স্থানে রাজশাহীর আলো পত্রিকার প্রধান কার্যালয়ে বাদ আসর এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আজিবার রহমান, নির্বাহী সম্পাদক আব্দুল মুগনী নীরো, মহানগর আওয়ামীলীগ সদস্য মোঃ বাদশা শেখ, ডা. রাসেল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সোবহান, রিপোর্টার মোঃ তানজিলুল ইসলাম (লাইক), ব্র্যাক ব্যাংক এজেন্ট পরিচালক মোঃ ইমরান হাসান, সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি কাইসুর রহমান আনন্দসহ শতাধিক গন্যমান্য ব্যক্তিবর্গ। পরিশেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরনের মধ্য দিয়ে মিলাদ ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।
