আলো ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শারীরিকভাবে ভালো আছেন বলে জানিয়েছেন দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকেএ তথ্য জানান তিনি। শায়রুল কবির খান বলেন, বিএনপির মহাসচিবের শারীরিক অবস্থা এখন ভালো। ঘরে থেকেই তিনি দলের খোঁজ খবর রাখছেন, যোগাযোগ রাখছেন। মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগমের করোনা টেস্টে নেগেটিভ এসেছে।
তবে বাসার বাকিদের আপডেট রিপোর্ট এখনও আসেনি। শায়রুল কবির খান জানান, আগামীকাল (আজ রোববার) চিকিৎসক দেখাবেন বিএনপির মহাসচিব। এরআগে, গত মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানতে পারেন মির্জা ফখরুল।
গত শুক্রবার বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ ৫ জন চিকিৎসক তার উত্তরার বাসায় গিয়ে খোঁজ খবর নিয়ে আসেন।
শায়রুল কবির বলেন, দেশবাসীর কাছে দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকলের সুস্বাস্থ্যের জন্য দোয়া চেয়েছেন বিএনপির মহাসচিব।
