আলো ডেস্ক: ঢাকার সাভার পৌরসভা এলাকার চাঁদাবাজির ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে হামলায় দুই পুলিশের কর্মকর্তা আহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
গতকাল শনিবার বেলা ১২ টার দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি (তদন্ত) মো. মমিনুল ইসলাম। এর আগে, গত শুক্রবার সন্ধ্যায় পৌর এলাকার নামা বাজারের মুছার বাড়িতে শরিফ উদ্দিনকে ধরতে গিয়ে এ হামলার ঘটনা ঘটে।
পরে রাতেই তিন জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত পাঁচ জনের নামে মামলা দায়ের করেন ভুক্তভোগী পুলিশ কর্মকর্তা। আহত পুলিশ কর্মকর্তারা হলেন- সাভার মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আশোক ও এ এস আই সাইফুল ইসলাম।
গ্রেপ্তার শরিফ উদ্দিন ফকির নামা বাজার পিতা মৃত সোরহাব উদ্দিন ফকিরের ছেলে। এ বিষয়ে সাভার মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম বলেন, গত শুক্রবার সন্ধ্যায় চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করতে গেলে।
সেখানে আসামির লোকজন আমাদের ওপর হামলা করে। আসমি এ সময় পালিয়ে যেতে চেষ্টা করলে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।
সাভার মডেল থানার ওসি (তদন্ত) মো. মমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় রাতেই আমাদের এক পুলিশ বাদী হয়ে মামলা করে।
সেই মামলায় তিনজনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত পাঁচ জনকে আসামি করা হয়। গতকাল শনিবার চাঁদাবাজি মামলার গ্রেপ্তার আসামি শরিফ উদ্দিন ফকিরকে আদালতে পাঠানো হয়।
