রা জ শা হী র আ লোঃ – আল আমিন স্বাধীন
নওগাঁর মান্দা উপজেলার প্রায় এলাকাগুলোতে চলছে পুকুর খননের কাজ । ভিটা ও তিন ফসলি জমি কেটে পুকুর খনন করছে কিছু প্রভাবশালী নেতা আবার সেই মাটি বিক্রি করছে বিভিন্ন ইট ভাটায়।
ভূমি আইন অপেক্ষা করে অবাধে পুকুর খনন করছে তারা প্রশাসন তেমন কোনো কঠোর পদক্ষেপ না নেয়ার কারণে দিন দিন কমে যাচ্ছে ফসলি জমির পরিমাণ ।
অন্যদিকে মাটি বহনকারী টাক্টরের অবাধ চলাচলের জন্য নষ্ট হচ্ছে গ্রামের কাঁচা পাকা রাস্তা গুলো এছাড়াও রাস্তায় অনেক পরিমান মাটি পড়ছে যা সামান্য বৃষ্টি হলে বিশাল বড় আকারের দূর্ঘটনা ঘটে ।
অনেক জায়গায় পুকুর খননের হিড়িক পড়েছে ।এছাড়াও জমির মালিকদের অর্থের লোভ দেখিয়ে চলছে পুকুর খননের কাজ । রাতেও চলে পুকুর খননের কাজ এতে করে কমছে ফসলি জমির পরিমাণ ।
জানা যায়, তেঁতুলিয়া ইউনিয়নের বেশ কয়েকটি জায়গায় মাটি কাটা হচ্ছে তার মধ্যে পিড়াকৈর গ্রামে নাকি ইটভাটার মালিক শ্রী কার্তিক চন্দ্র ভিটার মাটি ভেকু মেশিন দিয়ে কেটে পুকুর খনন করছেন এবং সেই মাটি তার ইটভাটায় কাজে লাগাচ্ছে ।
এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী অফিসার আবু বাক্কার সিদ্দিক বলেন যে, এ বিষয়ে আমি তেমন কিছু জানি না তবে যারা কৃষিজমি কেটে নিচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।
