আলো ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নব নিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
গতকাল শুক্রবার সকালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং ফাতিহা পাঠ করে তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় রেজিস্টার জেনারেল মো. আলী আকবর, গোপালগঞ্জের জেলা দায়রা জজ (সিনিয়র) অমিত কুমার দে, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, এডিসি জেনারেল ইলিয়াসুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
