রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে প্রাপ্ত কম্বল রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়ন, বাসুদেবপুর ইউনিয়ন, মোহনপুর ইউনিয়ন, গোদাগাড়ী ইউনিয়ন, পাকড়ী ইউনিয়নে বিতরণ করেছেন মাননীয় সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং বাংলাদেশ যুব মহিলা লীগের সংগ্রামী সভাপতি এ্যাডভোকেট আদিবা আনজুম মিতা এম .পি মহোদয়।
এই সময় উপস্থিত ছিলেন গোগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানব মোঃ মুজিবুর রহমান, বাসুদেবপুর ইউনিয়নের সভাপতি জনাব মোঃ শফিকুল ইসলাম, বাসুদেবপুর ইউনিয়ন পরিষদের সদস্য জনাব আলফাজ উদ্দিন,
মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানব মোঃ খাইরুল ইসলাম, গোদাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানব মোঃ মাসাদুর রহমান মাসুদ,গোদাগাড়ী ইউনিয়নের সভাপতি জনাব মোঃ মতিন,
গোদাগাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জানব মোঃ রুহুল আমীন, পাকড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানব মোঃ জালাল মাষ্টার এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
