রা জ শা হী র আ লোঃ – কেশরহাট পৌর প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোহনপুর উপজেলা ছাত্রলীগের আয়োজনে বর্নাঢ্য শোভাযাত্রা শেষে আলোচনা সভা, সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৪ জানুয়ারি মঙ্গলবার বিকাল ৫টার সময় উপজেলা চত্বরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মুরসেদ আলমের সঞ্চালনায় ও মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম,
সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, উপজেলা আওয়ামী লীগ প্রচার সম্পাদক খ ম শামসুল ইসলাম,
ধুরইল ইউনিয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক ও নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান মো.দেলোয়ার হোসেন, জাহানাবাদ ইউপি আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান হযরত আলী, বাকশিমইল ইউপি আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, রায়ঘাটি ইউপি চেয়ারম্যান বাবলু হোসেন,
জেলা আওয়ামীলীগের সদস্য রোকসানা মেহেবুব চপলা, উপজেলা আওয়ামীলীগের সদস্য মুরাদুল ইসলাম মুরাদ, সুলতান আলী, জামাল উদ্দিন বিশ্বাস, বাকশিমইল ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মনিরসহ ছাত্রলীগ ও সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমি। ১৯৪৮ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছিল।
১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর বাঙালির স্বাধিকারের বিভিন্ন আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ সর্বত্রই অগ্রণী ভূমিকা পালন করেছে ছাত্রলীগ।
