রা জ শা হী র আ লোঃ – ভ্রাম্যমান প্রতিনিধি
সারা দেশের ইউ’পি নির্বাচন ২০২১ইং এর ধারাবাহিকতায় ৫ম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ই জানুয়ারী রোজ বুধবার। এই ধারাবাহিকতার মধ্যে রাজশাহী জেলার বৃহত্তম উপজেলা “বাগমারা” উপজেলা অন্তভূত্ত রযেছে।
এখানে রয়েছে ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভা। এই ১৬টি ইউনিয়ন পরিষদে আগামী বুধবার ভোট গ্রহণ। সকল চেয়ারম্যান প্রার্থী, মেম্বার,সংরক্ষিত মহিলা আসনে মেম্বার প্রাথীরা ব্যস্ত সময পার করছেন।
সেই কাকডাকা ভোর থেকে শুরু করে গভীর রাএি পর্যন্ত তারা নিজ-নিজ পাড়া,মহল্লায় প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তারা নিজ-নিজ ভোটারদের কাছে গিয়ে তাদের নিজ-নিজ প্রতীকের জন্য ভোট চাচ্ছেন।
সকল ইউনিয়ন ঘুরে আমাদের প্রতিবেদক জানতে পারেন যে,প্রতিটি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী ও আনারস প্রতীকের প্রার্থীদের মধ্যে তুমুল লড়াই হবে। যারা বিদ্রোহী প্রার্থী হিসাবে এখন পর্যন্ত মাঠে রয়েছেন তারাও নির্বাচনে জয়ী হবার আশাবাদ ব্যক্ত করেন।
৫নং আউচপাড়া ইউ’পি সরজমিনে ঘুরে আমাদের প্রতিবেদক জানতে পারেন যে,এই ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান সরদার জান মোহাম্মদ অন্যান্য প্রার্থীর চেয়ে অনেক এগিয়ে আছেন।
তার আমলে শিক্ষা, স্বাস্থ্য,রাস্তাঘাট,ব্রীজ, সেতুসহ প্রভৃতির ব্যাপক উন্নয়ন মুলক কাজ হযেছে। তিনি নারী শিক্ষা,বয়স্ক ভাতা,বিধবা ভাতা, চাল-বান্ধব প্রোগ্রামগুলি সুষ্ঠভাবে সমাধান করেছেন।
তিনি এই ইউনিয়নে পানি, পয়ংনিকষাশন ব্যবস্থা সুম্ঠভাবে সমাধান করেছেন। তিনি তার ইউনিয়নবাসীর নিকট আবারও তার মনোনীত প্রতীক “নৌকা’ প্রতীকে ভোট দিয়ে তাকে চেয়ারম্যান হিসাবে বিজয়ী করার জন্য আকুল আবেদন করেন।
