রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
চাপাইনবাবগঞ্জে অস্ত্র, মাদক ও জাল টাকাসহ রাজশাহীর পবার এক অবৈধ ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-৫।
বুধবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন নন্দীপুর ইউনিয়নের নওদামিশন গ্রামের মিশন মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল।
এ সময় তার কাছ থেকে ১টি পিস্তল, ২টি দেশীয় একনলা ওয়ান শুটার গান ১টি ম্যাগজিন, ২রাউন্ড গুলি, ১বোতল ফেন্সিডিল ও নগদ ৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃত মোঃ জাকারিয়া ইসলাম (২১), রাজশাহী আরএমপি‘র পবা থানাধিন দাতপুর গ্রামের মোঃ তোফাজ্জল ইসলামের ছেলে। এ ব্যপারে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
