আ লো স্পো র্ট স : বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ দেখা যাবে যেসব চ্যানেলে
নতুন বছরের প্রথম দিনই মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের দুটি চ্যানেল। জানা গেছে, বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও জিটিভি।
অবশ্য দীর্ঘদিন ধরেই এই দুটি চ্যানেল বাংলাদেশের ক্রিকেট সম্প্রচারের কাজে যুক্ত। ১ জানুয়ারি থেকে মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এরপর ৯ জানুয়ারি সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ক্রাইস্টচার্চে।
