রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে প্রাইভেটকারের ধাক্কায় দুইজন কলেজ শিক্ষার্থী গুরুত্বর আহত হয়েছেন।
গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর মতিহার থানাধিন কাজলা অক্ট্রয় মোড়ে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
আহতরা হলেন: কাশিয়াডাঙ্গা এলাকার বাদল মিয়ার মেয়ে তানিয়া (২০), একই এলাকার রেন্টুর ছেলে শিমুল (২২) ও প্রভা (২০)। তারা প্রত্যেকেই কাশিয়াডাঙ্গা কলেজের শিক্ষার্থী।
তবে প্রাইভেটকারের চালক গতি বাড়িয়ে পালিয়ে গেলেও স্থানীয়রা গাড়িটিকে শনাক্ত করেছে। স্থানীয় প্রতক্ষদর্শীরা জানায়, একটি মোটরসাইকেল (টিভিএস) যোগে দুই যুবতী ও এক যুবক নগরীর মতিহার থানাধীন কাজলা থেকে তালাইমারীর দিকে যাচ্ছিলো।
ওই সময় তালাইমারীর দিকে থেকে আসা একটি দ্রুতগামী সাদা রংগের প্রাইভেটকার কাজলা অক্ট্রয় মোড়ে তাদের ধাক্কা দিয়ে গতি বাড়িয়ে পালিয়ে যায়।
এতে বাইক চালক যুবকের (২২) বাম পায়ের হাড্ডি ভেঙ্গে যায়। একই সময় বাইক আরোহী যুবতী মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং নাক-মুখ ফেটে রক্তাক্ত জখম হয়।
খবর পেয়ে মতিহার থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। তবে স্থানীয়দের সহযোগীতায় তারা অটোরিক্রা যোগে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন।
জানতে চাইলে মতিহার থানার সেকেন্ড অফিসার এসআই তাজ উদ্দিন জানান, প্রাইভেটকারের ধাক্কায় মোটর সাইকেল আরোহী যুবক-যুবতী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা রামেকে ভর্তি হয়েছেন।
প্রাইভেটকার আটক করা সম্ভব না হলেও স্থানীয়রা প্রাইভেটকারটি শনাক্ত করেছে। প্রাইভেটকার আটকে অভিযান চলছে বলেও জানান তিনি।
