রা জ শা হী র আ লোঃ –রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে রামেবির অস্থায়ী কার্যালয়ের দ্বিতীয় তলায় বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডা. এজেডএম মোস্তাক হোসেন কর্ণারটি উদ্বোধন করেন।
উদ্বোধনকালে উপাচার্য জানান, অস্থায়ী কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার করা হলেও পরবর্তীতে স্থায়ী ক্যাম্পাসে একটি পূর্ণাঙ্গ বঙ্গবন্ধু সেন্টার করার পরিকল্পনা রয়েছে তাদের। এসময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে একসাথে কাজ করার কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় রামেবির কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
