আলো ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পেছনে জড়িতদের খুঁজে বের করতে দ্রুত জাতীয় কমিশন গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘জাতীয় কমিটি গঠন বাস্তবায়ন কমিটি’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাবেক ছাত্রলীগ নেতা ও জাতীয় কমিশন গঠন বাস্তবায়ন দাবি কমিটির আহ্বায়ক এম.ডি.এন. মাইকেল বলেন, ২০১৯ সালের ১৩ এপ্রিল থেকে অনেকবার একই ব্যানারে মানববন্ধন করেছি।
আমি ছাত্রজীবন থেকে জাতির পিতার আদর্শ লালন করে ছাত্রলীগের রাজনীতি করেছি। আমি মনে করি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পেছনে জড়িতদের জাতীয় কমিশন গঠনের মাধ্যমে খুঁজে বের করা না গেলে এই দেশ, এই জাঁতি কখনোই অভিশাপ মুক্ত হবে না। মানববন্ধনের সংগঠনের অন্যান্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
