রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও দুইজন রোগীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল শুক্রবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি বলেন, রামেক হাসপাতালের গত ২৪ ঘণ্টায় মৃত দুই রোগীর বাড়ি দিনাজপুর ও মেহেরপুরে। এই রোগীদের মধ্যে দিনাজপুরের রোগী করোনা পজিটিভ ছিলেন। অপরজন শ্বাসকষ্ট ও করোনার উপসর্গ ছিল।
২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন চারজন করোনা রোগী ভর্তি হয়েছেন। এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন তিনজন।
গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট রোগী ছিলেন ২১ জন।
এদিকে, বৃহস্পতিবার জেলার ১৪৯টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে নমুনা পরীক্ষার রাজশাহী জেলায় করোনা সংক্রমণের হার ২ দশমিক ১ শতাংশ।
