আলো বিদেশ ডেস্ক: ‘লজ্জার স্তম্ভ’ সরিয়ে নিলো হংকং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
তিয়ানআনমেন স্কয়ারে গণহত্যার স্মৃতি হিসেবে হংকং বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বিখ্যাত ভাস্কর্যটি সরিয়ে নেওয়া হয়েছে। গত বুধবার রাতে চীনা কর্তৃপক্ষ এটি সরিয়ে নেয় বলে জানিয়েছে বিবিসি।
১৯৮৯ সালে তিয়ানআনমেন স্কয়ারে রাজনৈতিক সংস্কারের দাবিতে হাজার হাজার গণতন্ত্রপন্থী বিক্ষোভকারী অবস্থান নিয়েছিলেন। ৩ জুন বিক্ষোভকারীদের সরাতে তাজা গুলি ছুড়েছিল চীনা সেনাবাহিনী।
ওই ঘটনায় কয়েক হাজার বিক্ষোভকারী নিহত হয়েছিল বলে ধারণা করা হয়। নিহত বিক্ষোভকারীদের স্মরণে হংকং বিশ্ববিদ্যালয়ে ভাস্কর্যটি স্থাপিত হয়েছিল।
‘পিলার অব শেম’ (লজ্জার স্তম্ভ) নামের ভাস্কর্যটিতে স্তূপ করা লাশের মূর্তি তৈরি করা হয়েছিল। বেইজিং যখন হংকংয়ের ওপর রাজনৈতিক দমনপীড়নের মাত্রা বাড়িয়ে চলছে তখনই ভাস্কর্যটি সরিয়ে নেওয়ার ঘটনা ঘটলো। গত অক্টোবরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভাস্কর্যটি অপসারণের নির্দেশ দিয়েছিল।
গত বৃহস্পতিবার এক বিবৃতিতে কর্তৃপক্ষ বলেছে, ‘পুরোনো ভাস্কর্য বিষয়ের সিদ্ধান্তটি বিশ্ববিদ্যালয়ের সর্বোত্তম স্বার্থে বাইরের আইনি পরামর্শ ও ঝুঁকি বিবেচনায় নেওয়া হয়েছিল। ভঙ্গুর ভাস্কর্যটির কারণে সম্ভাব্য নিরাপত্তা সংক্রান্ত সমস্যা নিয়েও বিশ্ববিদ্যালয় খুব উদ্বিগ্ন।
