আলো ডেস্ক: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মূখপাত্র আমির হোসেন আমু বলেছেন, সরকারি কর্মকর্তারা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন তাহলে দেশের উন্নয়ন সম্ভব।
ঝালকাঠির উন্নয়নে জেলার সকল সরকারি কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। গতকাল বুধবার দুপুরে জেলা উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সিভিল সার্জন রতন কুমার ঢালী, ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনির, কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনির, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
