আলো বিদেশ ডেস্ক: চীনে মিললো ৬৬ মিলিয়ন বছরের পুরনো ডাইনোসরের ভ্রুণ
কমপক্ষে ৬৬ মিলিয়ন বছরের পুরনো ডাইনোসরের ভ্রুণ আবিষ্কারের ঘোষণা দিয়েছেন চীনের বিজ্ঞানীরা। ভ্রƒণটি নিখুঁতভাবে দক্ষিণ চীনের গাঞ্জোতে সংরক্ষিত অবস্থায় পাওয়া গেছে।
বিবিসি প্রতিবেদনের তথ্য মতে, ভ্রুণটি মুরগির মতো ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য প্রস্তুত ছিল। এটি একটি দাঁতহীন থেরোপড ডাইনোসর বা ওভিরাপ্টোরোসর বলে মনে করা হচ্ছে। এর নাম রাখা হয়েছে ‘বেবি ইংলিয়াং’। গবেষক ড. ফিওন ওয়াইসুম মা বলেছেন, ‘এটি ইতিহাসে পাওয়া সেরা ডাইনোসর ভ্রুণ।
যেখানে আধুনিক পাখিদের মধ্যে এই ধরনের আচরণ প্রথম, যা তাদের ডাইনোসর পূর্বপুরুষদের মধ্যে বিকশিত হয়েছিল।’ আবিষ্কারটি গবেষকদের ডাইনোসর এবং আধুনিক পাখির মধ্যে যোগসূত্র সম্পর্কে আরও বেশি জানার সুযোগ করে দিয়েছে। জীবাশ্মটি দেখায় যে, ভ্রুণটি টাকিং নামে পরিচিত কুঁচকানো অবস্থানে ছিল।
যা পাখিদের ডিম ফোটার কিছুক্ষণ আগে দেখা যায়। ওভিরাপ্টোরোসরস অর্থ পালকযুক্ত ডাইনোসর। ধারণা করা হয়, ক্রিটেসিয়াস যুগের শেষের দিকে ৬৬ মিলিয়ন বছর আগে বর্তমান এশিয়া এবং উত্তর আমেরিকাতে বাস করতো।
শিশু ইংলিয়াং মাথা থেকে লেজ পর্যন্ত ১০.৬ ইঞ্চি (২৭ সেমি) লম্বা। এটি চীনের স্টোন নেচার হিস্ট্রি মিউজিয়ামে একটি ৬.৭ ইঞ্চি লম্বা ডিমের ভেতরে বিশ্রাম নিচ্ছে। ২০০০ সালে ডিমটি প্রথম উন্মোচিত হয়েছিল। এরপর ১০ বছরের জন্য এটিকে সংরক্ষণ করে রাখা হয়।
