রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
রাজশাহীতে পৃথক দুটি অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ৪ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। সোমবার রাতে নগরীরর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-মো. মাহাফুজুর রহমান মাফু (৩৬),মো. সোহেল রানা (৩২), মো. শাকিল আহম্মেদ (৩০) ও মো. আল-আমিন (২৫)।
এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ডিবি পুলিশ পারে, নগরীর বেলপুকুর থানাধীন ভাংড়া পশ্চিমপাড়া এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৭০০ গ্রাম মাহাফুজুর রহমান মাফুকে গ্রেফতার করে।
অপর এক অভিযানে এয়ারপোর্ট থানাধীন শিয়ালবেড় এলাকা হতে তিনজন মাদক কারবারীকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।
