রাজশাহীর আলোঃ- আবু হেনা মোস্তফা জামান
রাজশাহীর চারঘাটে যৌথ অভিযান চালিয়ে শিলন মিয়া হত্যা মামলার ৫ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব-৫।
গ্রেফতারকৃতরা হলো: চারঘাট থানার মোঃ মহসীনের ছেলে মোঃ জুয়েল রানা (৩০), মোঃ আলতাফ মিয়ার ছেলে মোঃ হাসান আলী (২০), মোঃ জমিন উদ্দিনের ছেলে মোঃ জনি হোসেন (২১), মোঃ আব্দুর রহমানের ছেলে মোঃ রাসেল মিয়া (২২)।
গতকাল সোমবার দুপুরে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১৯ ডিসেম্বর) রাতে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক রাজশাহীর চারঘাট থানার জিকরীতে অভিযান চালিয়ে শিলন মিয়া হত্যা মামলার ৫জন এজাহার ভুক্ত আসামীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ১টি চাইনিজ কুড়াল ও ২টি হাসুয়া উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা সকলেই এই হত্যাকান্ডের সাথে জড়িত বলে স্বীকার করেছে।
এর আগে (১৯ ডিডেম্বর) বিকেল ৩টায় মোঃ শিলন মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে চাইনিজ কুড়াল ও হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে আসামীরা। পরে স্থানীয়রা তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায় শিলন।
