রাজশাহীর আলোঃ- ভ্রাম্যমান প্রতিনিধি
শিক্ষা নগরী রাজশাহীতে অবস্থিত প্রাচীন সংগ্রহে সমৃদ্ধ বরেন্দ্র গবেষণা জাদুঘরটি ধুঁকছে নিনাপত্তাহীনতায়। সারা দেশের সর্বপ্রথম এই জাদুঘরটির নিরাপত্তার দায়িত্বে শুধুমাএ আনসার ও ভিডিপি সদস্যরা।
এই জাদুঘরটি প্রতিষ্ঠার পর থেকে বিগত ১০০ বৎসরে হারিয়েছে ১৮৫টি প্রতœতত্ত্ব সামগ্রীসহ প্রায় ৩ হাজার দুর্লভ বস্তু। ইহার মধ্যে ২টি ব্রোন্জ, ২টি কপার, ২টি লিনেন, ১টি ব্রাশ, ২টি সিলভার, ১টি ক্রিস্টালের হদিস নাই।
ইহা ছাড়াও ২টি প্রাণীর চামড়া, ৪৭টি বিভিন্ন ধরনের পাথর, ১০১টি টেরাকোটা, ১৩টি কাগজ, ৩৩টি মুদ্রা, ৮৫টি বই নাই। ৫২টি পুস্তক-পুস্তিকা ও জার্নাল খুঁজে পাওয়া যায়নি।
২০১০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত জাদুঘরের এক ইনভেণ্টরি প্রতিবেদনে উঠে এসেছে এইসব তথ্য। এই জাদুঘরের সাবেক পরিচালক অধ্যাপক সুলতান আহমদের নেতৃত্বে ৩ সদস্যের একটি দল এই ইনভেণ্টরি তৈরী করেন। (চলবে)
