আলো ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বালতির পানিতে ডুবে নুসরাত জাহান (৯ মাস) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইলিশমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিশু নুসরাত জাহান মুন্নি সাদ্দাম আলীর মেয়ে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
