রাজশাহীর আলোঃ- স্টাফ রিপোর্টার
বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৮ ঘটিকার সময় ঘনশ্যামপুর উচ্চ বিদ্যালয় স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিনের কর্মসূচী শুরু করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবিকা এবং পিপলস্ রোকেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আয়েশা আক্তার ডালিয়া ।
মহান বিজয় দিবস উপলক্ষে প্রথমে তিনি শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সকল শহীদদের রুহ মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাতসহ দুই সহস্রাধিক গোদাগাড়ী ঘনশ্যামপুর মানুষের মাঝে উন্নতমানের দুপুরের খাবার পরিবেশন ও হতদরিদ্র পাঁচ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ।
এই সময় পিপলস্ রোকেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আয়েশা আক্তার ডালিয়া তার সংক্ষিপ্ত বক্তিতায় বলেন যে ,আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
সেই সাথে তিনি স্মরণ করেন জাতীয় চার নেতা, ত্রিশ লাখ শহীদ, সমভ্রমহারা দুই লাখ মা-বোন এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের, যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
তিনি কৃতজ্ঞতা জানান সেই সব দেশ ও ব্যক্তিবর্গের প্রতি যারা আমাদের মুক্তিযুদ্ধকে নানাভাবে সহায়তা দিয়েছেন। তিনি বলেন যে, বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশকে ‘স্বল্পোন্নত’ দেশে উন্নীত করেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আমাদের এই মাতৃভূমিকে ‘উন্নয়নশীল’ দেশের কাতারে আজ উন্নীত করেছেন ‘মুজিববর্ষ’ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এ শুভক্ষণে।
আয়েশা আক্তার ডালিয়া আরো বলেন যে, স্বাধীনতার পর বিগত ৫০ বছরে আমাদের যা কিছু অর্জন হয়েছে তা জাতির পিতা এবং আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে।
এই ভাবে উন্নয়নের গতিধারা অব্যাহত থাকলে বিশ্বদরবারে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যেই অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশে পরিণত হবে ।
মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর-পতœী ও সমাজ সেবিকা ডালিয়া আরো বলেন যে, আমার পিপলস্ রোকেয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠার মূল লক্ষ্য হচ্ছে গোদাগাড়ীর মানুষের কল্যাণে কাজ করা এবং গোদাগাড়ীর সকল দরিদ্র মানুষের সেবা করা এবং এই অঞ্চলের সকল শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা তিনি পরিশেষে সকলের নিকট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া চান।
উক্ত অনুষ্ঠানে অনান্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বদিউজ্জামান রবু মিয়া সহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ , মহিলা আওয়ামীলীগ এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গোদাগাড়ী এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
