রাজশাহীর আলোঃ- স্টাফ রিপোর্টার
বির্তকিত মেয়রের নির্দেশে কাটাখালিতে চলত রমরমা মাদক ব্যবসা। মাদক ব্যবসায়ী সব রকম সহায়তা করত মাদকসেবী আব্বাস। শুধু তাই নয় বালুরঘাট ছিলো তার একক আধিপত্য।
কাটাখালি বাজারের প্রতিটি দোকানদারদের কাছ থেকে মাসিক চাঁদা, জবর দখল করে জমি দখল করত সে। শুধু তাই নয় তার রোষানলে পড়েছে ভাটার মালিকরাও।
চাঁদা না দিলে ভাটার মালিকদের অত্যাচার করত মাদক ব্যবসায়ী আব্বাস। পৌরসভাতে বসত না কখনও। কাউন্সিলর ও আওয়ামীলীগের নেতাকর্মীদের খারাপ ব্যবহারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
আওয়ামীলীগের নেতা কর্মীরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চান। পৌরসভার বাসিন্দারা জানান, অবিলম্বে আইনের আওতায় এনে আব্বাদের বিচার করা দরকার।
