স্টাফ রিপোর্টার
রাজশাহীর দুর্গাপুর উপজেলার সদর বাজারে মেয়াদোত্তীর্ণ,অনুমোদনহীন ঔষধ বিক্রয় এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অভিযোগে চারজন ঔষধ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
গত সোমবার (২০ এপ্রিল) রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নুর তানজু।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, বাজারের বিভিন্ন ফার্মেসিতে তল্লাশি চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ এবং ফিজিশিয়ান স্যাম্পল মজুদ থাকার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় চারজন ব্যবসায়ীকে মোট ৩৬ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের এন্টিবায়োটিক ঔষধ বিক্রির রেজিস্টার সংরক্ষণের নির্দেশ দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
