বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় বিভিন্ন অপরানে ৪ জনকে আটক করে পুলিশ। বৃহষ্প্রতিবার (১৬ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটককৃতরা হলেন,থানা অন্তর্গত চন্ডিপুর নিবাসী (বড় ছয়ঘটি) গ্রামের মরহুম শফিকুল ইসলামের পুত্র সুমন মন্ডল (৩২) (লাল বৃত্ত চিহ্নিত) গত ইং ১৬/৪/২০২৬ তারিখ রাত্রি অনুমান ০৯.০০ ঘটিকায় মীরগঞ্জ এলাকার হরিরামপুর গ্রাম হইতে একটি ব্যাটারি চালিত অটোরিক্সা চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ ও পুলিশের সহায়তায় তাকে হাতেনাতে আটক করা হয়। তাহার দখল হইতে চোরাই যাওয়া অটো রিক্সাটি উদ্ধার করা হয়। পরবর্তীতে বাদী মো: ইব্রাহিম হোসেন এর লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাহার বিরুদ্ধে একটি নিয়মিত চুরি মামলা রুজু করা হয়।যাহার মামলা নম্বর ১২(৪)২০২৬ ধারা ৪৫৭/৩৮০/৩৪ পেনাল কোড। অপর আসামি রবিউল ইসলাম(৩৫)(মুখে কালো দাঁড়ি আছে) পিতা ইসলাম হোসেন গ্রাম গ্রাম চকচাতারিকে রোড এক্সিডেন্ট মামলায় আটক করা হয়। ওপর দুইজন আসামি শামীম ইসলাম (৩০) পিতা জমশেদ আলী ও নবাব আলী (৪৫) পিতা নওশাদ আলী উভয় গ্রাম পাকুড়িয়া থানা বাঘা জেলা রাজশাহী উভয়কে মারামারি মামলার গ্রেফতারি পরোয়ান মূলে আটক করা হয়।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান,আসামীদের শুক্রবার (১৭ )এপ্রিল সকালে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
